1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা'রধরে ব্যবসায়ীর মৃ'ত্যু - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুর সদর উপজেলায় কিছুক্ষণের জন্য নেওয়া মোটরসাইকেল ১৩ দিন পরও না দেওয়ায় ফেরত চাইতে গেলে হামলা ও মারধরে হোসেন মিয়া নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামও।রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া (৫৫) কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে ও স্থানীয় বাজারের দর্জি ব্যবসায়ী।নিহতের পরিবারের দাবি, সাইফুলের মোটরসাইকেল নিয়ে শাকিল দিচ্ছিল না। মোটরসাইকেল ফেরত চাইতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে শাকিলসহ তার লোকজন সাইফুল ও তার বাবা হোসেনকে মারধর করে। এতে হোসেন মারা যান।

‎পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি শাকিল কিছুক্ষণের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দেবে, দিচ্ছে বলে ১৩ দিন পার হলেও দেয়নি। ঘটনার সময় সাইফুল ও তার বাবা হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলটি আনতে ঘটনাস্থলে শাকিলের কাছে যায়। মোটরসাইকেল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাকিলসহ তার লোকজন হোসেনদের ওপর হামলা চালায়। মারধরের ঘটনায় হোসেন ও সাইফুল গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি বলেন, মৃত অবস্থায় হোসেন নামের লোকটিকে হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত করার পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।লক্ষ্মীপুর ‎সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)