1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেতানিয়াহুকে হারাতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে বাধা ‘বর্ণবাদ’ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

নেতানিয়াহুকে হারাতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে বাধা ‘বর্ণবাদ’

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

নেতানিয়াহুকে হারাতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে বাধা ‘বর্ণবাদ’

ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলাফলে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জোট এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে আরব নেতৃত্বাধীন দলগুলোর ভূমিকার মুখোমুখি। তবে এসব দলের সঙ্গে জোট গঠন নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ রয়েছে।আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট পার্লামেন্টে ৫৩টি আসনে এগিয়ে। প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৪৮টিতে। আরব বংশোদ্ভূত ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসনে এগিয়ে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।নেতানিয়াহুকে হারাতে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ও আরব নেতৃত্বাধীন দলগুলো বড় ভূমিকা রাখতে পারে। সেটি হলো- তাদের একজোট হওয়া। কিন্তু ইতিহাসে এমন নজির নেই। আগামীতেও হবে কিনা, সেটি অনুমান করে বলা যায় না।

যদিও এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীদের একজোট হওয়ার দাবি উঠেছে। কিন্তু নেতানিয়াহু নির্ভার। এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে, তাকে ক্ষমতা থেকে সরাতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের পথে একটি ‘ইস্যু’ বাধা হয়ে দাঁড়ায়, এবং সেটি হলো ‘বর্ণবাদ’।বালাদ পার্টির নেতা সামি আবু শাহাদেহ নিজেই এ বিষয়টি উল্লেখ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

আবু শাহাদেহ বলেন, ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী যদি দেশটির ২০ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে সরকার গঠনে অনিচ্ছা প্রকাশ করেন, তবে তা বর্ণবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, যখন প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কেউ বলেন যে তিনি জনসংখ্যার ২০ শতাংশ মানুষের সঙ্গে একসঙ্গে সরকার গঠন করতে চান না, তখন সেটি বর্ণবাদ। আর বর্ণবাদ কুৎসিত, তার শিকার ইহুদিরা হোক বা আরবরা।চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের সুপ্রিম কোর্ট তার প্রার্থিতা বাতিল করার হুমকি দেওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন আবু শাহাদেহ। তার অভিযোগ, আরব দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টার মধ্যেই এ পরিস্থিতি তৈরি হয়েছিল।

আবু শাহাদেহ আরও বলেন, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ আরব নেতৃত্বাধীন জোটগুলোর নেতৃত্বকে ভোট দিয়েছেন। তাই এ জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে উপেক্ষা করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা জরুরি।তিনি বলেন, আমাদের সম্পর্কে এভাবে কথা বলা কেন বৈধ বলে বিবেচিত হবে? একই সঙ্গে আইজেনকট ও তার রাজনৈতিক সহযোগীদের উদ্দেশে তিনি বলেন, বর্ণবাদী আচরণ যে গ্রহণযোগ্য নয়, তা বিশ্ববাসীর জানানো উচিত।

আবু শাহাদেহর ভাষ্য, তার বর্ণবাদী মনোভাবই তাকে জোট গঠন থেকে বিরত রাখছে। কারণ, এ মনোভাব দেশের ২০ শতাংশ জনগোষ্ঠীকে বৈধ রাজনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে বাধা সৃষ্টি করছে। বিষয়টি আমাদের মোকাবিলা করা উচিত।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)