1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইসরায়েলের নির্বাচন বানচালে ইরান হা'মলা চালাতে পারে, আ'শঙ্কা নেতানিয়াহুর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইসরায়েলের নির্বাচন বানচালে ইরান হা’মলা চালাতে পারে, আ’শঙ্কা নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ইসরায়েলের নির্বাচন বানচালে ইরান হা’মলা চালাতে পারে, আ’শঙ্কা নেতানিয়াহুর

ইরান ও তাদের মিত্ররা ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন বানচাল করতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের কোনো হামলা হলে ইসরায়েল তার জবাবে সামরিক শক্তি প্রয়োগ করবে এবং পাল্টা আঘাত হবে প্রত্যাশার চেয়ে অনেক বেশি—এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে রোববার ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটিতে বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান ও তাদের মিত্রদের হামলার বিষয়ে ইসরায়েলের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণ ও প্রতিরক্ষা—দুই ধরনের অভিযানের জন্যই প্রস্তুত।নেতানিয়াহু বলেন, “আমাদের পরীক্ষা করতে যেয়ো না। তোমাদের ধারণার চেয়েও আমরা অনেক শক্তিশালী। হামলা চালালে তোমাদের ওপর এমন আঘাত আসবে, যা তোমরা কল্পনাও করোনি।”

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই রাতে (২৫ অক্টোবর) ইরানে কোনো হামলা চালানো হবে না। এর কয়েক ঘণ্টা আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আবারও ‘এপিক ফিউরি’ অভিযান শুরু করতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের নাম দেওয়া হয়েছিল ‘এপিক ফিউরি’।ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সমঝোতা করা, নাকি দেশটিকে সামরিকভাবে পুরোপুরি পরাস্ত করার পথে এগোনো—এমন দ্বিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি কি তাদের সঙ্গে সমঝোতা করব, নাকি তাদের পুরোপুরি শেষ করে দেব? এটাই একমাত্র প্রশ্ন।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলেও তেহরানের বর্তমান নীতিতে পরিবর্তন আসবে না। তেহরানে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে যুদ্ধের আলোচনা চলছে। তবে তিনি এরই মধ্যে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাবছেন।আরাগচি বলেন, “তারা এরই মধ্যে দুবার এমন চেষ্টা করেছে এবং তার ফলও দেখেছে। আবার চেষ্টা করতে চাইলে তারা জানে, আগের চেয়ে ভিন্ন কোনো ফল পাবে না।”

এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই যুদ্ধ বন্ধে স্থায়ী সমঝোতার চেষ্টা কয়েক মাস ধরে ব্যর্থ হচ্ছে। সংঘাতের নবম মাস ঘনিয়ে আসছে। এর আগে আলোচনায় হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া, ইরানের নৌপরিবহনের ওপর বিধিনিষেধ শিথিল করা এবং যুদ্ধ বন্ধের প্রস্তাব উঠে এসেছে। তবে যুক্তরাষ্ট্র বৃহত্তর কোনো চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টিও অন্তর্ভুক্ত করতে চায়।

সূত্র: শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)