1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রাশিয়ার বি'রুদ্ধে ইউরোপে বি'ক্ষোভ উসকে দেওয়ার অ'ভিযোগ, হুঁ'শিয়ারি পুতিনের - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

রাশিয়ার বি’রুদ্ধে ইউরোপে বি’ক্ষোভ উসকে দেওয়ার অ’ভিযোগ, হুঁ’শিয়ারি পুতিনের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

রাশিয়ার বি’রুদ্ধে ইউরোপে বি’ক্ষোভ উসকে দেওয়ার অ’ভিযোগ, হুঁ’শিয়ারি পুতিনের

ইউরোপের বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ উসকে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করার অভিযোগকে স্পষ্টতই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রোববার (২৫ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউরোপে চলমান ঘটনাবলির বিষয়ে প্রথম দিকে রাশিয়াবিরোধী নয়, বরং যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিক্রিয়া দেখা যাওয়ায় তিনি বিস্মিত হয়েছিলেন।তিনি বলেন, ‘দ্রুতই অভিযোগ উঠতে শুরু করে যে ইউরোপে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্তমান মার্কিন প্রশাসনের কর্মকাণ্ড এবং ডানপন্থী দল ও আন্দোলনের প্রতি তাদের সমর্থনের ফল।’

পুতিনের ভাষায়, বিষয়টি তার কাছে ‘অদ্ভুত ও সম্পূর্ণ অপ্রত্যাশিত’ মনে হয়েছিল। কারণ, আটলান্টিকের ওপারে থাকা নিজেদের ‘প্রধান মিত্র ও রক্ষক’; বিশেষ করে সামরিক দিক থেকে; ইউরোপীয় নেতারা এভাবে আক্রমণ করবেন, তা তিনি ভাবেননি।তিনি বলেন, ‘তবে তারা দ্রুত নিজেদের সামলে নিয়ে রুশ ফেডারেশনের বিরুদ্ধে তাদের চিরাচরিত অভিযোগে ফিরে গেছে।’

পুতিন আরও বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। সবাই জানে, রাশিয়াকে সব ধরনের গুরুতর অপরাধের জন্য বরাবরই অভিযুক্ত করা হয়েছে। তবে এবার আমি এর জবাব দিতে প্রস্তুত।’

ইউরোপের বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ সাধারণ ইউরোপীয় নাগরিকদের কাছেও অতিরঞ্জিত বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এটি দেখার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল বিস্ময়। কারণ, আমরা ইউরোপের বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ উসকে দিচ্ছি; এমন দাবি স্পষ্টতই অতিরঞ্জিত। আমার মতে, ইউরোপের সাধারণ নাগরিকদের কাছেও বিষয়টি পরিষ্কার।’পুতিনের অভিযোগ, এরপরও ইউরোপীয় নেতারা পুরোনো ও বহুল ব্যবহৃত অভিযোগের পথেই হাঁটছেন এবং রাশিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন।

এ ধরনের অভিযোগকে ইউরোপের কয়েকটি দেশের নেতাদের দুর্বলতা এবং চলমান পরিস্থিতির দায় নিতে অক্ষমতার লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি।

পুতিন বলেন, ‘এটি খারাপ। কারণ, এর অর্থ হলো, তারা ঘটনাগুলো বিশ্লেষণ করছেন না বা কী ঘটছে তার কারণ খুঁজছেন না। বরং দায় অন্য কারও ওপর চাপিয়ে দিচ্ছেন; প্রথমে যুক্তরাষ্ট্রের ওপর, এখন রাশিয়ার ওপর।’এদিকে, ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। গত ২১ অক্টোবর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) আয়োজিত এক সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো অভিযোগ করেন, বিক্ষোভকারীরা রাশিয়া, চীন, ইরান ও যুক্তরাষ্ট্রের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের বৈরী বয়ান ব্যবহার করছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)