1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কু'পিয়ে হ'ত্যা, শ্বশুর আ'টক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কু’পিয়ে হ’ত্যা, শ্বশুর আ’টক

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কু’পিয়ে হ’ত্যা, শ্বশুর আ’টক

নিজস্ব প্রতিবেদন : ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় তার শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার আজমপুর ইউপির বলিভাদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান জেলার কালিগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের ক্বারি গোলামের ছেলে।মহেশপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শ্বশুর-জামাইয়ের মধ্যে মেয়ে না দেওয়া নিয়ে মনোমালিন্য চলে আসছিল। সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। মঙ্গলবার ভোরের দিকে ক্ষিপ্ত হয়ে তরিকুল (শ্বশুর) ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানকে (জামাই) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয় এবং শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে রাখেন।স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী এনামুল জানান, ভোরের দিকে গ্রামের চায়ের দোকানে বসে বেশ কয়েকজন চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে সবাই এগিয়ে যায়। গিয়ে দেখি তরিকুল হাতে রক্তমাখা কুড়াল নিয়ে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছেন। ভয়ে কেউ তার কাছে যেতে পারছেন না। অনেক কায়দা কৌশলের পর আটক করে পুলিশে খবর দেওয়া হয়।তিনি আরও জানান, তরিকুলের মাথায় সমস্যা আছে। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তরিকুলকে আটক করা হয়েছ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধারসহ অধিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)