1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গাইবান্ধায় গোয়ালঘর নির্মাণ নিয়ে দ্ব'ন্দ্ব, বড় ভাইয়ের লাঠির আ'ঘাতে ছোট ভাইয়ের মৃ'ত্যু - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায়

গাইবান্ধায় গোয়ালঘর নির্মাণ নিয়ে দ্ব’ন্দ্ব, বড় ভাইয়ের লাঠির আ’ঘাতে ছোট ভাইয়ের মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

গাইবান্ধায় গোয়ালঘর নির্মাণ নিয়ে দ্ব’ন্দ্ব, বড় ভাইয়ের লাঠির আ’ঘাতে ছোট ভাইয়ের মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদন : গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে মারধরের শিকার হয়ে মো. আজিজুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাঁশের লাঠি ও ইটের আঘাতে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।নিহত আজিজুল মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইসবপুর (পশ্চিম) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাড়ির সামনের উঠানে গোয়ালঘর নির্মাণ নিয়ে আজিজুল মিয়ার সঙ্গে তার আপন বড় ভাই জসিজল হকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই ও তার পক্ষের লোকজনের বাঁশের লাঠি এবং ইটের আঘাতে আজিজুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।খবর পেয়ে শুক্রবার (১৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)