1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁদপুরে আ.লীগ নেতার ফিলিং স্টেশনে তেলের মাপে কা'রচুপি, জ'রিমানা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁদপুরে আ.লীগ নেতার ফিলিং স্টেশনে তেলের মাপে কা’রচুপি, জ’রিমানা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

চাঁদপুরে আ.লীগ নেতার ফিলিং স্টেশনে তেলের মাপে কা’রচুপি, জ’রিমানা

নিজস্ব প্রতিবেদন : চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ওজনে তেল কম দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিন্নাহ পাটওয়ারীর মালিকানাধীন ‘মেসার্স শারমিন ফিলিং স্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।তিনি জানান, শারমিন ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে একটি ডিজেল এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে ব্যাপক কারচুপি ধরা পড়ে। সেখানে প্রতি ১০ লিটার তেলে যথাক্রমে ৩৪০ মিলিলিটার ও ৪১০ মিলিলিটার কম প্রদান করা হচ্ছিল। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে পাম্পটিতে এই অনিয়ম চলছিল কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি তিনি।

এর আগেও গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর শারমিন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছিল বিএসটিআই। সে সময় প্রতি ৫ লিটার ডিজেলে ২৪০ মিলি, ৫ লিটার অকটেনে ২২০ মিলি এবং ৪ লিটার পেট্রলে ২০০ মিলি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পাম্পটিকে ১ লাখ টাকা জরিমানা করেছিলেন। বিশেষ করে মোটরসাইকেল চালকরা এই পাম্পের মাধ্যমে বেশি প্রতারিত হয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।এদিকে বারবার তেল কম দেওয়ার বিষয়ে মেসার্স শারমিন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী জিন্নাহ পাটোয়ারী দাবি করেন, তেল টানার পাইপে লিকেজ থাকার কারণে মাপে কম আসছিল। পাইপের এই ত্রুটি তাৎক্ষণিকভাবে নজরে না আসায় জরিমানার মুখে পড়তে হয়েছে। এ ঘটনায় গাফিলতির কারণে পাম্পের ম্যানেজারকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএসটিআই টিম চলে যাওয়ার পরপরই ত্রুটিপূর্ণ পাইপটি মেরামত করা হয়েছে এবং এখন সঠিক মাপে তেল দেওয়া হচ্ছে।

অভিযান প্রসঙ্গে মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল বলেন, ওজনে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় শারমিন ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স ছাড়াই কেক ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘মায়ের দোয়া’ নামের একটি বেকারিকে ৫০ হাজার টাকাসহ অভিযানে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন- বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)