1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বরিশাল-২ আসনে নি'ষেধাজ্ঞা অ'মান্য করে চলছে মা ইলিশ নি'ধন, নলেশ্রী বটতলার সিন্ডিকেট ও প্রশাসনের নি'ষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায়

বরিশাল-২ আসনে নি’ষেধাজ্ঞা অ’মান্য করে চলছে মা ইলিশ নি’ধন, নলেশ্রী বটতলার সিন্ডিকেট ও প্রশাসনের নি’ষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

বরিশাল বানারীপাড়া
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বরিশাল-২ আসনে নি’ষেধাজ্ঞা অ’মান্য করে চলছে মা ইলিশ নি’ধন, নলেশ্রী বটতলার সিন্ডিকেট ও প্রশাসনের নি’ষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও বারবার প্রশাসনের হুশিয়ারি সত্ত্বেও বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। বিশেষ করে উপজেলার নলেশ্রী বটতলা এলাকাটি বর্তমানে মা ইলিশ নিধনের প্রধান হটস্পটে পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং প্রশাসনের রহস্যজনক নীরবতার কারণে সরকারের এই সফল অভিযান হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, নলেশ্রী বটতলার মজিবুর রহমানের তিন ছেলে সবুজ, সজিব ও সিদ্দিক এই অবৈধ ব্যবসার মূল হোতা। ইলিশ নিধনের মূল হোতা সিদ্দিক ও তার এক ভাই এর নেতৃত্ব দিচ্ছেন। পূর্বে মাদক মামলায় জেল খেটে আসা সজিব বর্তমানে নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং বালু মহলের ডাকাতি মামলার আসামি সবুজ এখন সন্ধ্যা নদীর বুকে মা ইলিশ নিধনের মূর্তিমান আতঙ্ক। এসব অপরাধীর নাম ও ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ও সংবাদ প্রকাশিত হলেও স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সাংবাদিকদের হাতে আসা কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, মা ইলিশ শিকারিরা মৎস্য দপ্তরকে মাছ উপহার দেওয়ার শর্তে নদীতে জাল পাতার সুযোগ পাচ্ছে।

​বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর কঠোর নির্দেশ রয়েছে যে একটি মা ইলিশও নিধন করা যাবে না। এই নির্দেশনা বাস্তবায়নে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান এবং উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওদারের মতো শীর্ষ নেতারা নদীতে মা ইলিশ রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। তা সত্ত্বেও কোন অদৃশ্য ইশারায় এবং কার স্বার্থে সব নিয়ম অমান্য করে এই ধ্বংসযজ্ঞ চলছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

​সম্প্রতি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানের কার্যালয়ে মা ইলিশ নিধন বন্ধের অভিযান সফল করার লক্ষে একটি প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় ফাইটার বোটের মালিকদের তালিকা তৈরি করে এলাকাভিত্তিক জব্দ করে রাখা, নিয়মিত মামলা দায়ের করা এবং মোবাইল ফোন বন্ধ রাখাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এসবের একটি সিদ্ধান্তও বাস্তবে কার্যকর করা হয়নি। কার ইশারায় ও কাদের স্বার্থ রক্ষার্থে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের নির্দেশনাগুলো বাস্তবায়ন হলো না তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন, মৎস্য দপ্তর ও কতিপয় রাজনৈতিক নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ সরাসরি জড়িত থাকার কারণে নলেশ্রী বটতলাসহ সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে নির্বিচারে মা ইলিশ শিকার করা হচ্ছে। অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)