মঠবাড়ীয়া (পিরোজপুর)প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন আন্তস্কুল প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার মঠবাড়িয়া কে.এম লতিফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠে এ প্রতিযোগিতার শুরু হয়েছে ।
এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বি, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার, কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় মঠবাড়িয়ার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।