1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইরান যু'দ্ধে তথ্য ফাঁ'স: মি'থ্যা শনাক্তকারী পরীক্ষার মুখে মার্কিন কমান্ডাররা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইরান যু’দ্ধে তথ্য ফাঁ’স: মি’থ্যা শনাক্তকারী পরীক্ষার মুখে মার্কিন কমান্ডাররা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

ইরান যু’দ্ধে তথ্য ফাঁ’স: মি’থ্যা শনাক্তকারী পরীক্ষার মুখে মার্কিন কমান্ডাররা

ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার সংক্রান্ত অত্যন্ত গোপন তথ্য গণমাধ্যমে ফাঁসের ঘটনায় তদন্তের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও কমান্ডারকে পলিগ্রাফ বা মিথ্যা শনাক্তকারী পরীক্ষার মুখোমুখি করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।তদন্ত সংশ্লিষ্ট তিন কর্মকর্তা জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের উন্নত ও সীমিত মজুতের অস্ত্র দ্রুত ব্যবহারের বিষয়ও ছিল। এসব তথ্য খুব অল্পসংখ্যক কর্মকর্তার কাছে ছিল। ফলে তাদের মধ্যে কেউ বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।সাধারণত শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র নবায়নের অংশ হিসেবে পলিগ্রাফ পরীক্ষা করা হয়। তবে এবারের তদন্তে একসঙ্গে এত বেশি কর্মকর্তাকে পরীক্ষার আওতায় আনা অত্যন্ত বিরল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি গ্রীষ্মের শুরুতে কয়েক ডজন কর্মকর্তার লাই ডিটেক্টর টেস্ট পলিগ্রাফ পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের কয়েকজন কর্মকর্তা এবং অন্যান্য কমব্যাট্যান্ট কমান্ডের দায়িত্বশীল কর্মকর্তারাও ছিলেন।জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের গভীরভাবে প্রশ্ন করা হয়। তবে গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য করা প্রশ্নে কেউ ব্যর্থ হননি বলে তদন্ত সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে।

যদিও সব শীর্ষ সামরিক কর্মকর্তা এ পরীক্ষার আওতায় ছিলেন না। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকেও পলিগ্রাফ পরীক্ষা দিতে হয়নি বলে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, অভ্যন্তরীণ কর্মী বা তদন্তসংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করেন না। তবে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য ফাঁসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং এ ধরনের ঘটনার তদন্ত করা হয়।ইরান যুদ্ধের কয়েক সপ্তাহ পর সিবিএস নিউজসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও সীমিত মজুতের কিছু অস্ত্র দ্রুত ব্যবহারের তথ্য প্রকাশ করে।

এরপর জুলাইয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগন ও বিচার বিভাগকে নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। গোপন সরকারি তথ্য গণমাধ্যমে ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে মামলা করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

হেগসেথের নির্দেশে পেন্টাগনের জেনারেল কাউন্সেলের কার্যালয়কে ফাঁসের ঘটনা তদন্তে তথ্য, নথি ও সহযোগিতা চাওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়। পেন্টাগনের কর্মকর্তা-কর্মচারীদের এসব অনুরোধকে অগ্রাধিকার দিয়ে দুই দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।হেগসেথ তখন বলেছিলেন, তথ্য ফাঁস হলে তা মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারে।

শীর্ষ গোপন নথি বা বিশেষ নিরাপত্তা কর্মসূচির তথ্য ব্যবহারের অনুমতিপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পলিগ্রাফ পরীক্ষা দেওয়া অস্বাভাবিক নয়। কয়েক বছর পরপর নিরাপত্তা ছাড়পত্র পুনর্নিশ্চিত করার সময়ও এ পরীক্ষা নেওয়া হয়।

তবে এবারের পরীক্ষার পরিধি একটি তদন্তের ইঙ্গিত দেয় বলে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ পরীক্ষায় এফবিআই জড়িত ছিল না। মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব তদন্তকারীরাই বিষয়টি পরিচালনা করেছেন।প্রতিরক্ষামন্ত্রীর কাউন্টারইন্টেলিজেন্স তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এবং এর অংশ হিসেবে পলিগ্রাফ পরীক্ষাও হতে পারে। তবে কখন ও কীভাবে এ পরীক্ষা নেওয়া যাবে, সে বিষয়ে মার্কিন আইন ও পেন্টাগনের নিজস্ব বিধিনিষেধ রয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে পরীক্ষাধীন ব্যক্তির সম্মতিও প্রয়োজন।

এর আগে পেন্টাগন থেকে তথ্য ফাঁসের ঘটনায়ও হেগসেথ পলিগ্রাফ ব্যবহারের কথা বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত বছর সাবেক জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল সি কিউ ব্রাউনের অপসারণের পর পেন্টাগনে ইলন মাস্ককে নিয়ে চীনের বিষয়ে একটি গোপন ব্রিফিংয়ের তথ্য ফাঁস হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, এ ঘটনায় হেগসেথ তৎকালীন ভারপ্রাপ্ত জয়েন্ট চিফস চেয়ারম্যান অ্যাডমিরাল ক্রিস্টোফার গ্র্যাডির ওপর ক্ষুব্ধ হন এবং তাকে পলিগ্রাফ পরীক্ষার হুমকি দেন।

তবে গ্র্যাডিকে শেষ পর্যন্ত পলিগ্রাফ পরীক্ষা দিতে হয়নি। একই ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল ডগ সিমসসহ আরও কয়েকজনকে তথ্য ফাঁসের সন্দেহ করা হয়েছিল। পরে সিমসকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়নি এবং গত বছর তিনি অবসরে যান।

সূত্র : সিবিএস নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)