1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কুড়িগ্রামে ইটভাটায় অ'বৈধ সার মজুতের দায়ে ৪ লাখ টাকা জ'রিমানা - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

কুড়িগ্রামে ইটভাটায় অ’বৈধ সার মজুতের দায়ে ৪ লাখ টাকা জ’রিমানা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

কুড়িগ্রামে ইটভাটায় অ’বৈধ সার মজুতের দায়ে ৪ লাখ টাকা জ’রিমানা

নিজস্ব প্রতিবেদন : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত ভাটার মালিকসহ দুজনকে জরিমানা করেছেন। এ সময় ইটভাটার দুটি কক্ষ ও একটি দোকান থেকে বিপুল পরিমাণ ইউরিয়া, ডিএপি ও এমওপি সার উদ্ধার করা হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও সাত বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। এ ছাড়া পাশের একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)