1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মুলাদীতে নি'খোঁ'জের ২৬ ঘণ্টা পর খালে মিলল শি'শুর ম'রদেহ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মুলাদীতে নি’খোঁ’জের ২৬ ঘণ্টা পর খালে মিলল শি’শুর ম’রদেহ

মুলাদী উপজেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ, স্থানীয়দের ধারণা বাঁশের সাঁকো থেকে খালে পড়ে থাকতে পারে শিশু জাফরিন

মুলাদী উপজেলা প্রতিনিধি।।বরিশাল মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা জাফরিন (১৫ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার মাস্তান বাজার সংলগ্ন অসীম খানের বাড়ির সামনে একটি খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

 

নিহত সিদরাতুল মুনতাহা জাফরিন ঢাকায় বসবাসরত জয় মোল্লার মেয়ে। গত শনিবার বিকেলে উপজেলার গাছুয়া ইউনিয়নের বাঁশতলা  এলাকায় নানাবাড়ির আঙিনায় খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

 

পরিবারের সদস্যরা জানান, শিশুটি নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারাও শিশুটিকে উদ্ধারে তল্লাশিতে যোগ দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি চালায়। তবে খালে তীব্র স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

 

রোববার সন্ধ্যা ৬টার দিকে মাস্তান বাজারসংলগ্ন এলাকায় অসীম খানের বাড়ির সামনের খালে শিশুটির মরদেহ ভেসে ওঠে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

 

স্থানীয়দের ধারণা, নানাবাড়ি থেকে মূল সড়কে যাতায়াতের একমাত্র পথটি একটি বাঁশের সাঁকো দিয়ে তৈরি। শিশুটি হয়তো পরিবারের কারও অজান্তে বাড়ির আঙিনা থেকে ওই সাঁকোর দিকে চলে গিয়ে অসাবধানতাবশত খালে পড়ে যেতে পারে। পরে খালের তীব্র স্রোতে মরদেহটি নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

মুলাদী ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল হোসেন জানান, খালে তীব্র স্রোত থাকায় শিশুটির মরদেহ স্রোতের সঙ্গে ভেসে প্রায় দেড় কিলোমিটার দূরে চলে যেতে পারে।

 

শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)