1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জমি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকের মধ্যেই দুই পক্ষের সংঘ র্ষ—আ হ ত ৬ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

জমি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকের মধ্যেই দুই পক্ষের সংঘ র্ষ—আ হ ত ৬

মঠবাড়িয়া( পিরোজপুর) প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

জমি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকের মধ্যেই দুই পক্ষের সংঘর্ষ—আহত ৬

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরের পর উপজেলার তুষখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাখারিকাঠী গ্রামে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

 

আহতরা হলেন—শাখারিকাঠী গ্রামের মোফাজ্জেল হোসেন জমাদ্দার (৫০), মো. মাসুম (৩৫), মো. স্বপন আকন (৪০) ও তাসলিমা আকন (৩০),রুনু বেগম (৪৫) , সেলিনা বেগম (৫০)

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাখারিকাঠী গ্রামের খালেক জোমাদ্দার ও হেমায়েত আকন গংয়ের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

 

স্থানীয়দের দাবি, বিরোধপূর্ণ জমিটি খালেক জোমাদ্দার গংয়ের দখলে ছিল। কয়েক দিন আগে তাঁরা ওই জমিতে ধানের চারা রোপণ করেন। শুক্রবার সালিশ বৈঠক চলাকালে হেমায়েত আকন গং জমিটি নিজেদের দাবি করে সেখানে রোপণ করা ধানের চারা তুলে ফেলতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থান, মাথা ও হাতে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের মধ্যে মোফাজ্জেল হোসেন জোমাদ্দারের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত রুনু বেগম বলেন, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে সমস্যা চলছে। পুলিশের উপস্থিতিতে সালিশ চলছিল। পুলিশ কিছু সময়ের জন্য চোখের আড়ালে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

 

তবে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)