1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সুনামগঞ্জে কিশোরী ফুটবলার বনফুলের ওপর হা'মলা, গ্রে'প্তার ২ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সুনামগঞ্জে কিশোরী ফুটবলার বনফুলের ওপর হা’মলা, গ্রে’প্তার ২

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

সুনামগঞ্জে কিশোরী ফুটবলার বনফুলের ওপর হা’মলা, গ্রে’প্তার ২

নিজস্ব প্রতিবেদন : সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা-পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে ফুটবল অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সরকারি হাসপাতালে) ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে তা মামলা হিসেবে রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)