1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে একই এলাকায় পরপর তিন চু'রি, আ'তঙ্কে এলাকাবাসী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে একই এলাকায় পরপর তিন চু’রি, আ’তঙ্কে এলাকাবাসী

কাউখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

কাউখালীতে একই এলাকায় পরপর তিন চু’রি, আ’তঙ্কে এলাকাবাসী

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পরপর তিনটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে দক্ষিণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিনের বাসায় চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল আমিন জানান, গভীর রাতে সুকৌশলে চোরচক্র তার বসতঘরে প্রবেশ করে আলমারি খুলে ভেতরে রাখা একটি ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি আলমারি খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারিতে রাখা নগদ টাকা খুঁজে না পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
তিনি জানান, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ওই টাকা আলমারিতে সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার পর তিনি কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় এটি অল্প সময়ের ব্যবধানে তৃতীয় চুরির ঘটনা। এর আগে দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানে চুরি এবং তালুকদার কসমেটিক্সে চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত নামলেই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “একই এলাকায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক এবং এলাকায় রাতের টহল আরও জোরদার করুক।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, “চুরির ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)