1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডিএনসি'র অভিযানে নেশাজাতীয় সিরাফসহ আটক ১ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডিএনসি’র অভিযানে নেশাজাতীয় সিরাফসহ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডিএনসি’র অভিযানে নেশাজাতীয় সিরাফসহ আটক ১

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ৩ টা থেকে বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার শাপলা সিনেমা হলের সামনে। মহাসড়কের পাকা রাস্তার পূর্ব পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমের ক্যারেটের ভিতরে থাকা ১০০বোতল এস্কাফ সিরাফ জব্দ করে ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানীকদল। এ সময় একজনকে আটক করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে আসমাউল হক ওরফে জুয়েল (২০)। এ সময় তাঁর হেফাজতে থাকা ১০০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাফ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের চালানটি চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুমিল্লা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ডিএনসি’র তৎপরতায় এলাকায় পৌঁছানোর আগেই জব্দ করতে সক্ষম হয়। যা কুমিল্লায় বিক্রির উদ্দেশ্য পরিবহন করা হয়েছিলো। জিজ্ঞাসাবাদে জানা যায় আসমাউল হক ওরফে জুয়েল দীর্ঘদিন থেকে মাদকের ব্যাবসা করেন। তিনি বিভিন্ন সময় পরিবহনে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)