মোরশেদুল ইসলাম রবি বগুড়া: আসন্ন কাহালু সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে আলোচনার শীর্ষে উঠে এসেছে একটি নাম— এস এম রুবেল। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষিত, ভদ্র, মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা এমন একজন জনপ্রতিনিধি খুঁজছিলেন যিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্যের সঙ্গে সমস্যার সমাধানে কাজ করবেন এবং উন্নয়নের জন্য নিবেদিত থাকবেন। তাদের মতে, এস এম রুবেলের মধ্যে সেই গুণাবলীর সমন্বয় রয়েছে।
সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ-তরুণীদের মধ্যেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই যিনি জনগণের পাশে থাকবেন এবং উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করবেন। এস এম রুবেলের মধ্যে আমরা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি।”
অনেকের বিশ্বাস, আসন্ন নির্বাচনে জনগণ যদি এস এম রুবেলকে বিপুল ভোটে নির্বাচিত করেন, তাহলে কাহালু সদর ইউনিয়নের অবকাঠামো, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটি প্রত্যাশার কথা— “উন্নয়ন, সততা ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে এস এম রুবেলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”