1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট

মোঃ রফিকুল ইসলাম
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৮ Time View

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট

মোঃ রফিকুল ইসলামঃ যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় টাইব্রেকারে বন্ধু মহল একাদশকে পরাজিত করে বন্ধু বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এবং হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাঠমুখী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)