1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৯ Time View

কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার ও সদস্য সচিব সারিফুল আজম সোহেল। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন ও সদস্য সচিব শোয়েব সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন এবং কাউখালী সদর ইউনিয়ন পরিষদ নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮-৭ গোলে জয়লাভ করে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, লিটন কৃষ্ণ কর, মারুফুর রহমান রাজু, দীপক দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)