২১শে ফেব্রুয়ারী আমাদের জাতীয় চেতনার উৎস। বাংলাভাষার অধিকার রক্ষায়, বাঙালি জাতীয়তাবাদ ও চেতনায় বুকের রক্ত ঢেলে একটি ২১শে ফেব্রুয়ারী এসেছিল। মাতৃভাষা রক্ষার সে প্রতীক আজ মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসাবে বাঙালি জাতির তথা বাংলাদেশের মান বৃদ্ধি করেছে। গৌরবদীপ্ত ২১শের মাতৃভাষা সংগ্রাম যদি কোন জাতি গোষ্ঠীর মাতৃভাষা রক্ষার প্রেরণা যোগায় বা বিশ্বের অসংখ্য ভাষাগুলোর সংরক্ষণের তাগিদ সৃষ্টি করে তবে তা হবে বিশ্ব ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি বড় অর্জন।
বাংলাদেশের ভাষা বিজ্ঞানীরা সহ বাংলাদেশের উপজাতিসমূহের অবিলুপ্ত প্রায় ভাষা ও সংস্কৃতি লালনে তৎপর হয়ে ২১শে ফেব্রুয়ারী বিশ্ব মাতৃভাষা দিবসের মূল উদ্দেশ্যকে সমুন্নত রাখবেন বলে আমার বিশ্বাস।
আমি ৫২’র সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষিকে জানাই আন্তরিক শুভেচ্ছা