২১শে ফেব্রুয়ারী আমাদের জাতীয় চেতনার উৎস। বাংলা ভাষার অধিকার রক্ষায় রক্ত ঢেলে আমরা একটি ২১শে ফেব্রুয়ারী সৃষ্টি করেছিলাম। মাতৃভাষা রক্ষার সে প্রতীক আজ মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসাবে
বাঙালি জাতির তথা বাংলাদেশের মান বৃদ্ধি করেছে। গৌরবদীপ্ত ২১শের মাতৃভাষা সংগ্রাম যদি কোন জাতি গোষ্ঠীর মাতৃভাষা রক্ষার প্রেরণা যোগায় বা বিশ্বের অসংখ্য ভাষাগুলো সংরক্ষণের তাগিদ সৃষ্টি করে তবে তা হবে বিশ্ব ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি বড় অর্জন।
বাংলাদেশের উপজাতিসমূহের অবলুপ্ত প্রায় ভাষা ও সংস্কৃতি লালনে তৎপর হয়ে ২১শে ফেব্রুয়ারী বিশ্ব মাতৃভাষা দিবসের মূল উদ্দেশ্যকে সমুন্নত রাখবে বলে আমার বিশ্বাস।
আমি ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শ্রেণি পেশার মানুষকে শুভেচ্ছা ও মোবারকবাদ
মোঃ শাহনেওয়াজ খান সিনা
বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ।