1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জুলাই আ'ন্দোলন ছিল নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ল'ড়াই : ব্যারিস্টার ফুয়াদ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

জুলাই আ’ন্দোলন ছিল নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ল’ড়াই : ব্যারিস্টার ফুয়াদ

মোঃ রফিকুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ Time View

জুলাই আ’ন্দোলন ছিল নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ল’ড়াই : ব্যারিস্টার ফুয়াদ

মোঃ রফিকুলইসলামঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের টানা ৩৬ দিনের গণআন্দোলন কোনো বিচ্ছিন্ন বা সাময়িক ঘটনা নয়, এটি ছিল রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত বিদ্রোহ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক লড়াই- এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী এলাকার বাবুগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, এ্যাড. রহুল আমিন খায়ের, জামাতের সাধারণ সম্পাদক সালাম মাঝি, নির্বাচন পরিচালনা কমিটির সুমন তালুকদার, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বিসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল দলের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে আর ও বলেন, জুলাই- আগস্টের সেই আন্দোলন ছিল এমন এক তরুণ সমাজের নেতৃত্বে, যারা আগে কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কোটি কোটি তরুণ বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল,“এই বাংলাদেশ আমরা চাই না, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।”তিনি বলেন, এই আন্দোলনের গভীরে ছিল ‘বুকের ভেতরের ঝড়’। সেই ঝড় কেন তৈরি হয়েছে—তা না বুঝলে আগামী দিনের বাংলাদেশকে বোঝা যাবে না।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে মেধার শীর্ষে থেকেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার সুপারিশ বা তথাকথিত ‘চোতা’ না থাকায় যখন একজন তরুণ চাকরি পায় না, তখন তার বুকের ভেতর ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের চেতনার নামে সুবিধাভোগী রাজনীতি ও কোটা-নির্ভর বৈষম্যই সেই ঝড়ের জন্ম দেয়।
তিনি আরও বলেন, মামা–খালু ছাড়া চাকরির ইন্টারভিউ বোর্ডে ঢোকা যায় না—এই উপলব্ধি লক্ষ লক্ষ তরুণকে ক্ষুব্ধ করেছে। হাসপাতালে দালাল ছাড়া চিকিৎসা মেলে না, কৃষক ন্যায্য দামে সার ও বীজ পায় না, প্রবাসী শ্রমিকেরা রক্ত–ঘাম ঝরিয়ে অর্থ পাঠিয়েও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না—এসব কারণেই সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, সেদিন কোটি মানুষের বুকের ভিতর ঝড় উঠেছিলো।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর যোগসাজশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি, গ্রেপ্তার ও ডিটেনশনে পাঠানো হচ্ছে। ঘুষ ছাড়া রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে ন্যায্য সেবা পাওয়া যাচ্ছে না। এসব অনিয়ম ও জুলুমের বিরুদ্ধেই ২০২৪ সালের গণআন্দোলন গড়ে ওঠে।
তিনি বলেন, “এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা স্পষ্ট করে বলে গেছেন—এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে রাষ্ট্র পরতে পরতে মানুষের বিপক্ষে কাজ করে।”আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “১২ তারিখ শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশ বদলে যাওয়ার লড়াই। নতুন রাজনীতি ও পরিবর্তনের পক্ষে যদি ‘হ্যাঁ’ না বলা হয়, তাহলে আগামী দিনগুলোতে দেশবাসীকে জুলুমের মধ্যেই বাঁচতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)