বদিউজ্জামান রাজাবাবু : রাজশাহী ব্যুরো ; বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য গৌরবময় একটি দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা। এই দিনটি জাতির জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে দেশ শত্রুমুক্ত হয়। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উদিত হয় স্বাধীনতার সূর্য। যারা নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করেছেন, সেই সব নাম না জানা শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
১৬ ডিসেম্বর বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে উঠেন এই দেশের সর্বস্তরের মানুষ। এই দিনটি দেশের মানুষ অহংকার, গর্ববোধের দিন । যে লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা তার মান রাখতে আমরা সদা প্রস্তুত। শ্রদ্ধা জানাই সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি ।
আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীদের জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।