1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাবুগঞ্জে নি'খোঁজের ১৭ দিনেও স'ন্ধান মেলেনি স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বাবুগঞ্জে নি’খোঁজের ১৭ দিনেও স’ন্ধান মেলেনি স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া

মোঃ রফিকুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

বাবুগঞ্জে নি’খোঁজের ১৭ দিনেও স’ন্ধান মেলেনি স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া

মোঃ রফিকুল ইসলামঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া (১৪) এর। পরিবার ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মো. মজিবুর হাওলাদারের মেয়ে নুসরাত জাহান সামিয়া গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পরদিন নুসরাতের পরিবার বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। নিখোঁজ সামিয়া বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও মেয়ের হদিস না পাওয়ায় তারা ভেঙে পড়েছেন। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার—কোনোভাবেই সামিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হক বলেন, নিখোঁজের পরিবার সাধারণ ডায়েরি করেছে। আমরা বিভিন্ন মাধ্যমে নুসরাত জাহান সামিয়ার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিখোঁজ সামিয়ার পরিবার তার সন্ধানদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে
০১৮৩৭৭-৭১০৭৪ এবং ০১৭১৬৭৯০৩৬২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

নুসরাত জাহান সামিয়াকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)