1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে এরফান গ্রুপের ট্রাকের ধা*ক্কায় শিশু নি*হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে এরফান গ্রুপের ট্রাকের ধা*ক্কায় শিশু নি*হত

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ Time View

কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে এরফান গ্রুপের ট্রাকের ধা*ক্কায় শিশু নি*হত

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌমহনীতে কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ফাতেমা খাতুন নামের এক শিশু শিক্ষার্থী। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চোমহনী বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা খাতুন (১০) ভবানীপুর রাজারামপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে কোচিং শেষে হেঁটে বাসায় ফিরছিল ফাতেমা৷ এসময় পেছন থেকে আসা এরফান অটো রাইস মিলের একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে আটল করে ভাংচুর করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসারুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ট্রাকের ধাক্কায় হাসপাতালে নেয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)