1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মুলাদীতে ইভ'টিজিং, মা'দক ও কিশোর অপ'রাধ রোধে মতবিনিময় সভা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মুলাদীতে ইভ’টিজিং, মা’দক ও কিশোর অপ’রাধ রোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪০ Time View

শিক্ষক, প্রশাসন, শিক্ষার্থী ও স্থানীয়দের যৌথ আহ্বান—সচেতন পরিবারই পারে অপরাধ রোধ করতে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পদ্মার হাট বাজারে ইসলামাবাদ নেছারিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় ইভটিজিং মাদক ও কিশোর অপরাধ রোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দেরগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইসলামাবাদ নেছারিয়া ফাযিল মাদ্রাসার বাংলা প্রভাষক মো. দিদারুল আহসান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামাবাদ নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইয়াছিন মুনির।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার এস এম জাহিদ হাসান, মাস্টার আবুল হাশেম, সৈয়দেরগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলী আকবর, চরডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন, চরগাছুয়া পদ্মারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল ও মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন বলেন,
“ইভটিজিং, মাদক ও কিশোর অপরাধ—এগুলো সামাজিক সমস্যা। এগুলো আপনার-আমার সন্তানরাই করে থাকে। তাই ছোটবেলা থেকেই সন্তানকে সময় দিতে হবে। তারা কার সঙ্গে মিশছে, সন্ধ্যার পর কোথায় যাচ্ছে—এগুলোর খোঁজ রাখতে হবে। বাবা-মা হবেন সন্তানের প্রথম ও প্রিয় বন্ধু। সন্তানকে আদর করে মোবাইল নয়, বই কিনে দিন; সময় দিন; ভ্রমণে নিয়ে যান।

তিনি আরও বলেন,
“সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, অপরাধীর সংখ্যা কম। কিন্তু আমরা ভালো মানুষরা অপরাধীদের প্রশ্রয় দেই বলেই তারা অপরাধ করার সুযোগ পায়। তাই সামাজিক অপরাধ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান—সন্তানদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও ভালো পরিবেশ দিতে হবে। বিদ্যালয়, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা শপথ নেন—নিজেরা অপরাধে জড়াবেন না, অন্যকেও জড়াতে দেবেন না এবং সামাজিক অপরাধ রোধে সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়া মাদক ও ইভটিজিং বিরোধী পোস্টার বিতরণ করা হয় এবং স্থানীয় দোকানদারদের অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)