1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মিরপুরে টাইগার বোলিং ঝলকে বি*ধ্বস্ত পাকিস্তান - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মিরপুরে টাইগার বোলিং ঝলকে বি*ধ্বস্ত পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

মিরপুরে টাইগার বোলিং ঝলকে বি*ধ্বস্ত পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন : মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েই বাজিমাত করল বাংলাদেশ। ফিজ-তাসকিনদের দারুণ বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ২০ ওভারের আগেই ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বোলিং আক্রমণের সামনে কার্যত দিশেহারা ছিল সফরকারীরা।টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুটা যদিও ভালোই করেছিল পাকিস্তান—ফখর জামান ও সাইম আয়ুবের ব্যাটে কয়েকটি চারের সাহায্যে রানের চাকাও ঘুরছিল। তবে দ্বিতীয় ওভারেই তাসকিন সাইমকে ফেরান মাত্র ৬ রানে। এরপর তৃতীয় ওভারে মেহেদীর বলে ক্যাচ দিয়ে হারিস (৪) ফিরে গেলে শুরু হয় ভাঙনের সুর।

পঞ্চম ওভারে অধিনায়ক সালমান আলি আগা ধুকতে ধুকতে ৯ বল খেলে মাত্র ৩ রানে তানজিম হাসানের শিকার হন। পাওয়ারপ্লের শেষ দিকে অভিষিক্ত হাসান নবাজকে ফিরিয়ে দেন মোস্তাফিজ, পাকিস্তান তখন ৪১-৪।এরপর একটি রানআউটে ফিরে যান মোহাম্মদ নবাজ, আরেকটি রানআউটে কাটা পড়েন ফখর জামান—যিনি একপ্রান্ত আগলে ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। উভয় রানআউটেই জড়িত ছিল ভুল বোঝাবুঝি।

পরে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। খুশদিল ২৩ বলে করেন ১৭ রান, আর আফ্রিদি তিনটি ছক্কা হাঁকিয়ে ২২ রান করেন। দু’জন মিলে ৩৩ রানের জুটি গড়েন, যা ইনিংসের সর্বোচ্চ।

১৬তম ওভারে মোস্তাফিজ ফেরান খুশদিলকে। আর ইনিংসের একদম শেষ দিকে আবার তাসকিন ফিরে আসেন আগুন হয়ে—একই ওভারে ফিরিয়ে দেন আফ্রিদি, ফাহিম আশরাফ ও অভিষিক্ত সালমান মির্জাকে।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১০ রানে।

ইনিংস সারসংক্ষেপ:

পাকিস্তান: ১১০/১০ (১৯.৩ ওভার)

ফখর জামান ৪৪ (৩৪), আব্বাস আফ্রিদি ২২ (১৯), খুশদিল শাহ ১৭ (২৩)

তাসকিন আহমেদ ৩/২২, মোস্তাফিজুর রহমান ২/৬, মেহেদী হাসান ১/৩৭, তানজিম হাসান ১/২০

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)