মায়ের অসুস্থতায় পরীক্ষায় অনুপস্থিত হওয়া এইচএসসি পরীক্ষার্থীর বিষয়ে মানবিক বার্তা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোঃ রুহুল কুদ্দুস কাজল।
একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন— “আজ যে পরীক্ষা মিস হয়েছে, আশা করি সে ভবিষ্যতে তা দিতে পারবে। সে যেন বাকি পরীক্ষাগুলো নিয়মিতভাবে অংশ নেয়।”
তিনি জানান, বিষয়টি যেন শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর মানবিকভাবে বিবেচনা করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সিনিয়র অ্যাডভোকেট কাজল বলেন,
“যদি সরকার ব্যবস্থা না নেয়, সুপ্রিম কোর্টের দরজা মেয়েটির জন্য উন্মুক্ত। সে চাইলে বাকি পরীক্ষা শেষে হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করতে পারবে।”
তিনি অতীত উদাহরণ টেনে জানান,
মতিঝিলের একটি কলেজের ১৩২ জন ছাত্রী পরীক্ষার মাত্র দুই দিন আগে আদালতের আদেশে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল, সেই মামলাটি তিনিই পরিচালনা করেন।
তিনি আরও বলেন, এ ধরনের বহু মানবিক রায় ও নির্দেশনা দেশের সর্বোচ্চ আদালতে রয়েছে।
সবশেষে তিনি স্পষ্ট করে জানান,
“মেয়েটি বা তার পরিবার যদি চায়, তাহলে তার চেম্বার থেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেওয়া হবে।”
তিনি এই বার্তাটি যেন মেয়েটির কাছে পৌঁছে দেওয়া হয় সে অনুরোধও জানান।