1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশিকুর রহমান, গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২০৯ Time View

টঙ্গীতে তিতাসের মোবাইল কোর্ট অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশিকুর রহমান, গাজীপুর:গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত টঙ্গীর শিলমুন ও হোসেন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র ( জোবিঅ) এর উদ্যোগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাসের টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবা-উর-রহমান জানান, তিতাসের গ্রাহক নয়—এমন দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। শিলমুন এলাকায় ‘তাজ ড্রাই প্রসেস’ কারখানায় ৫০০ কেজির একটি বয়লার ও ৫টি বানিজ্যিক ড্রায়ারে প্রতি ঘণ্টায় ২৫০০ ঘনফুট হারে গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। সংযোগটি বিচ্ছিন্ন করে উৎসপয়েন্ট থেকে কিল করা হয়। এ সময় আনুমানিক ২০০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

অপরদিকে, উত্তর আউচপাড়া হোসেন মার্কেট এলাকায় ‘এক্স এডিশন ওয়াশিং প্লান্ট’ কারখানায় ৩টি বানিজ্যিক ড্রায়ারে ঘণ্টায় ৬০০ ঘনফুট হারে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানেও উৎসপয়েন্ট কিল করে আনুমানিক ১০০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, “অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আজকের অভিযানে দু’টি কারখানায় প্রায় ঘণ্টায় ৩১০০ ঘনফুট গ্যাসের অবৈধ ব্যবহার পাওয়া গেছে। অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে সংযোগ দু’টি বিচ্ছিন্ন করে উৎসপয়েন্ট থেকে কিল করে দেওয়া হয়েছে।
মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “গ্যাস রাষ্ট্রীয় সম্পদ। এটি রক্ষায় সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। অবৈধ সংযোগ ঠেকাতে তিতাসের অভিযান চলমান থাকবে।”

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক (গাজীপুর) গোলাম রব্বানী, টঙ্গী জোনের উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)