1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বানারীপাড়ায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরন  - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বানারীপাড়ায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরন 

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৭ Time View

বানারীপাড়ায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরন 

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি  : বরিশালের বানারীপাড়ায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে পুনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিফ ২০২৪/২৫ অর্থবছরে উফশি আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারন কর্মকর্তা তনয় সিংহের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্বার্থ সারথি দেউরী,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক ইলিয়াস শেখ, সাব্বির হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক শুভ মোঘল, নুরুজ্জামান পলাশ প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “কৃষকদের প্রণোদনার আওতায় শুধু উৎপাদনই বাড়ছে না, পাশাপাশি কৃষিখাতে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত হচ্ছে। অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে সবজি ও ফলমূল চাষেও মনোযোগ দিচ্ছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান বলেন, “প্রণোদনা শুধু চাষাবাদের জন্য নয়, বরং কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছে। এর ফলে কৃষি খাত আরও টেকসই ও লাভজনক হচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন কৃষকেরা দেশ চালিকার মেরুদণ্ড, তারা গরীব নয়, তারা ফসল উৎপাদনের মাধ্যমে এ দেশের জনগনের মুখে আহার তুলে দেয়।এছাড়াও তারা কৃষি কাজে অধিক উৎপাদনের বিষয় কৃষকদের ধারনা দেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের মাঝে উন্নত জাতের ধান ও অধিক ফসল উৎপাদনের জন্য বীজ ধান বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)