1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ছাড়া অন্য কোনো লিঙ্গের স্বীকৃতি থাকবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ) কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “আমরা একটি নতুন সরকারি নীতি গ্রহণ করেছি। আমাদের দেশে কেবলমাত্র দুটি লিঙ্গের মানুষ থাকবে—নারী এবং পুরুষ।”

তিনি আরও বলেন, “স্কুলগুলোতে জাতিতত্ত্বের বিষ মুছে ফেলা হয়েছে।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, শিক্ষাব্যবস্থায় ‘জেন্ডার স্টাডিজ’ বা লিঙ্গ পরিচয় সংক্রান্ত পাঠ্যক্রম আর থাকবে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য প্রগতিবাদী লিঙ্গ পরিচয়ের ধারণা ও শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তার কঠোর অবস্থান স্পষ্ট করেছে। তিনি দাবি করেন, স্কুলগুলোর পাঠ্যক্রম থেকে লিঙ্গ পরিচয়বিষয়ক শিক্ষা বাদ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এর প্রচলন আর হবে না।

ট্রাম্প আরও বলেন, “যেই পেশাতেই থাকুন—ডাক্তার, আইনজীবী, অ্যাকাউন্ট্যান্ট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার—আপনাকে শুধু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। লিঙ্গ বা জাতিগত পরিচয়ের ওপর কোনো ধরনের অগ্রাধিকার থাকবে না।”

ট্রাম্প স্পষ্ট করে বলেন, নারী ও পুরুষ ছাড়া অন্য কোনো লিঙ্গের সর্বনাম (Pronoun) ব্যবহার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে আর কোনো ট্রান্সজেন্ডার নিয়োগ করা হবে না।

তিনি আরও ঘোষণা দেন, বর্তমানে কর্মরত ট্রান্সজেন্ডার সেনাদের জন্য লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত কোনো চিকিৎসা বা সুবিধা দেওয়া হবে না।

ট্রাম্প আরও জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে রূপান্তরকামীদের জন্য যে নীতিমালা চালু করা হয়েছিল, তিনি সেটি বাতিল করবেন।

ট্রাম্পের এই ঘোষণাতে তার সমর্থকরা বলছেন, এটি মার্কিন সমাজে ‘প্রাকৃতিক লিঙ্গ পরিচয়’ রক্ষার লক্ষ্যে নেওয়া সাহসী পদক্ষেপ।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)