1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত ছিল আগেই, তবে গ্রুপ-চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বিজয়ী হয়েছে ভারত। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুটা ভালো হয়নি। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর শ্রেয়াস আইয়ারের ৯৮ বলে ৭৯ রান দলকে বিপদ থেকে টেনে তোলে। হার্দিক পান্ডিয়া (৪৫), অক্ষর প্যাটেল (৪২), লোকেশ রাহুল (২৩) এবং রবীন্দ্র জাদেজার (১৬) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে ভারত।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নেন (৪২ রানে), যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক কেন উইলিয়ামসন ৮১ রান (১২০ বল) করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। ওপেনার উইল ইয়াং ২২, মিচেল স্যান্টনার ২৮ রান করলেও কেউ ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া কুলদীপ যাদব ২টি এবং হার্দিক, অক্ষর ও জাদেজা ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে বি-গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)