1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আল্লাহ সবাইকে সুস্থতার সঙ্গে রোজা রাখার তাওফিক দাও - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আল্লাহ সবাইকে সুস্থতার সঙ্গে রোজা রাখার তাওফিক দাও

আর জে রবিউল ইসলাম ফরাজী
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৩ Time View

আল্লাহ সবাইকে সুস্থতার সঙ্গে রোজা রাখার তাওফিক দাও

আর.জে রবিউল ইসলাম ফরাজী (সাংবাদিক) আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি।

আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখার সৌভাগ্য পেয়েছি, আলহামদুলিল্লাহ।

আল্লাহপাকের কাছে এই প্রার্থনাই থাকবে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে মুসলিম উম্মাহ যেন সুস্থতার সঙ্গে পবিত্র এই দিনগুলো অনেক বেশি ইবাদত আর পুণ্যকর্মের মাধ্যমে অতিবাহিত করতে পারে।

যেহেতু আল্লাহতায়ালা প্রত্যেকের অন্তরের খবর জানেন তাই কে কোন নিয়তে পুণ্যকর্ম করেন তা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এজন্যই তিনি তার সকল বান্দাকে নিয়ত অনুযায়ী পুরস্কার দিয়ে থাকেন।

ইসলামের সব কর্মের ভিত্তি নিয়তের ওপর রাখা হয়েছে। নিয়ত অনুযায়ী প্রত্যেককে তার কর্মফল প্রদান করা হয়।

অনেকে এমন আছেন যারা রমজানের রোজা রাখার জন্য নিয়ত করেছিলেন কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না কিন্তু তারা যেহেতু রোজা রাখার নিয়ত করেছিলেন তাই তাদের জন্যও আল্লাহর দরবারে এর প্রতিদান রয়েছে।

মহানবী (সা.) বলেছেন- ইন্নামাল আমালু বিননিয়াত অর্থাৎ- মানুষের কর্মের ফল নিয়ত এবং ইচ্ছার ওপর হয়ে থাকে। (বোখারি)

এজন্য কোন ইবাদত-বন্দেগি শুরু করার আগেও ইসলামে সঠিক-নিয়ত ও নেক ইচ্ছার শর্ত রয়েছে। যখন কোনো মুসলমান কোনো বিশেষ-ইবাদতের নিয়ত করে আর তা আদায় করে, তখন তার সেই ইবাদত প্রকৃত অর্থে আদায় হবে।

রোজা সম্পর্কেও বলা হয়েছে, এরজন্য নিয়ত করা জরুরী। সবচেয়ে উত্তম হলো, রোজার জন্য মানুষ রাতে ঘুমানোর সময় ইচ্ছা ও নিয়ত করে ঘুমানো।

এ বিষয়ে হাদিসে এসেছে- হজরত হুযায়ফা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেন, ‘যে-ব্যক্তি ফজরের পূর্বে রোজা রাখার নিয়ত না করে, তার রোজা রাখা পূর্ণ হয় না’ (তিরমিজি-আবওয়াবুস সাওম)।

তবে একটি বাক্য প্রচলিত আছে, যা পাঠ করাতে কোন অসুবিধা নেই, তা আমরা নিয়ত হিসেবে পাঠ করতে পারি যেমন- ‘ওয়া বি সাওমে গাদিন নাওয়াইতু মিন শাহরি রামজানা’ অর্থাৎ কাল সকালে রমজান মাসের রোজা রাখার নিয়ত করছি।

যদি নিজভাষায় বা শব্দেও নিয়্ত করে, তবেও কোনো অসুবিধা নেই। হজরত ইমাম মালেক (রহ.), হজরত ইমাম শাফী (রহ.) ও হজরত ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) এর মতে রমজানের রোজার নিয়ত রাতে করা জরুরী।

কিন্তু ইমাম আবু হানিফা (রহ.), সুফিয়ান সাওরী (রহ.), ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ (রহ.) এর মতে রমজান মাসে রাতে রোজার নিয়ত জরুরী নয়।

কেননা, রোজার নিয়ত করার উদ্দেশ্য এই যে, যেন নির্ধারণ করা যায়, কোন রোজা, নফল না ফরজ। আর রমজানের রোজা রাখার হুকুম দিয়ে আল্লাহতায়ালা তা নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য রাতে তার নিয়ত করা জরুরী নয়।

আমাদের উচিৎ হবে রমজানের রোজা রাখার পূর্বে নিয়ত করে নেয়া আর আল্লাহতায়ালার কাছে এই প্রার্থনা করা যে, হে আল্লাহ! আগামীকাল তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো, তুমি আমাকে সুস্থতার সঙ্গে রোজা রাখার তাওফিক দান কর।

দয়াময় প্রভুর কাছে আমাদের সকাতর প্রার্থনা, হে আল্লাহ! আমাদের সকলকে সুস্থতার সঙ্গে রমজানের দিনগুলো বিশেষ ইবাদত-বন্দেগির মাঝে কাটানোর তাওফিক দাও, আমিন।

লেখক… আর জে রবিউল ইসলাম ফরাজী( সাংবাদিক)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)