1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পোপের অবস্থা এখনো ‘সংকটজনক’ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পোপের অবস্থা এখনো ‘সংকটজনক’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ Time View

পোপের অবস্থা এখনো ‘সংকটজনক’

নিজস্ব প্রতিবেদক: এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, পোপের অবস্থা গতকালের তুলনায় আরো খারাপ এবং তাকে রক্ত (ব্লাড ট্রান্সফিউশন) দেয়া হয়েছে।

পোপ ফ্রান্সিসের অবস্থা এখনো ‘সংকটজনক’। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি দীর্ঘস্থায়ী অ্যাজমার মতো শ্বাসকষ্টজনিত সংকটে ভুগেছেন বলে জানায় ভ্যাটিকান। খবর বিবিসি। এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, পোপের অবস্থা গতকালের তুলনায় আরো খারাপ এবং তাকে রক্ত (ব্লাড ট্রান্সফিউশন) দেয়া হয়েছে। ভ্যাটিকান আরো জানায়, ৮৮ বছর বয়সী পোপ সম্পূর্ণ সজাগ রয়েছেন এবং তিনি তার আর্মচেয়ারে বসে আছেন। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। পোপের শারীরিক অবস্থা সম্পর্কে নিবিড় পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। পোপের দুই ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। বর্তমানে তিনি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার রক্তে অণুচক্রিকার (প্লেটলেট) মাত্রা কম থাকার কারণে তাকে রক্ত দেয়া হয়েছে বলে জানায় ভ্যাটিকান। বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, পোপের অবস্থা এখনো সংকটজনক। তিনি এখনো বিপদমুক্ত নন।

প্রসঙ্গত, নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন পোপ ফ্রান্সিস। তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।

এছাড়া, পোপের শ্বাসনালীতে পলিমাইক্রোবিয়াল সংক্রমণও পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা খুবই খারাপ এবং তিনি কোনোভাবেই বিপদমুক্ত নন। ফ্রান্সিসের শরীরে সেপসিসের (গুরুতর রক্ত সংক্রমণ) আশঙ্কা করছেন চিকিৎসকরা।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)