1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পুরনো গান নতুন আয়োজনে আনছেন তাহসান - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পুরনো গান নতুন আয়োজনে আনছেন তাহসান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪ Time View

পুরনো গান নতুন আয়োজনে আনছেন তাহসান

নিজস্ব প্রতিবেদক: তাহসান বলেন, আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণেই থাকুক। তাই আমার গাওয়া সাতটি পুরোনো গান নতুনভাবে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংগীতশিল্পী তাহসান খান নতুন গান প্রকাশের পাশাপাশি এখন টিভি অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন। তবে এবার ভক্তদের জন্য ভিন্ন এক চমক আনতে যাচ্ছেন তিনি। নিজের পুরনো সাতটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করবেন তাহসান। তাহসান বলেন, আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণেই থাকুক। তাই আমার গাওয়া সাতটি পুরনো গান নতুনভাবে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, গানগুলো বেছে নেয়ার পেছনে আলাদা ভাবনা রয়েছে তার। কিছু গান জনপ্রিয়তা না পেলেও খুব প্রিয় তার। আবার কিছু জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে উপস্থাপন করতে চান তিনি।

নতুন সংগীতায়োজনে আসা গানগুলো হলো— একটাই তুমি, মন কারিগর, কেউ না জানুক, চাইলে আমার, তোমার আমার, বৃষ্টিতে প্রাকৃতিক ও প্রেমাতাল।

এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটি ম্যাশআপ করে একসঙ্গে প্রকাশ করা হবে। তাহসান আরো জানান, গানগুলোর সংগীতায়োজনসহ সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামে একটি সিনেমার গান। এটি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গাওয়া হয়েছে।

তাহসান আরো জানান, তিনি ‘দাগি’ নামে একটি নতুন সিনেমার জন্যও গান করবেন।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)