1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা   - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ Time View

গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  

নিজস্ব প্রতিবেদক: গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার শরিফ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ব সূফী সংস্থা নামে একটি সংগঠন। এ সময় সূফী সাধকদের মাজার ও দরবার রক্ষার্থে হামলাকারীদের বিচার ও সূফী স্থাপনার নিরাপত্তা প্রদানের দাবি জানান সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব সূফী সংস্থা’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিশ্ব সূফী সংস্থার কার্যনির্বাহী সদস্য হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী বলেন, আমাদের দেশে সুদূর আরব ও পারস্য থেকে সূফী ও আওলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, যেই সূফীদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদের দরবার ও মাজার শরীফ ভাঙচুর লুটপাটসহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব সূফী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী, আফতাব আলম জিলানী, নাছির উদ্দিন চিশতী, মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি ও ড. আলাউদ্দিন আলন প্রমুখ।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)