1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ Time View

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা:তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩ জানুয়ারী পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছয়টি দলের নাম যথাক্রমে- দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ, সেনহাটি ইউনিয়ন ফুটবল একাদশ, বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশ, গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ, আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশ।

আজ ১১ জানুয়ারি ২০২৫ সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। খেলা শুরুর পূর্বেই ফুটবল প্রেমী দর্শক, টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিযোগী ছয়টি দল ছাড়াও এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী জনগণের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত।

খেলা পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চারজন দক্ষ রেফারি উপস্থিত ছিলেন। আজ মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা দুটিতে খেলোয়াড়বৃন্দ যেমন তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন কেড়েছেন তেমনি রেফারিগন তাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনা করতে সমর্থ হয়েছেন। প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১ গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়। খেলা শুরুর পূর্ব থেকে শেষ অবধি সুমিষ্ট কন্ঠে ধারাভাষ্যের মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দান করেছেন ধারাভাষ্যকার মাস্টার মেহেদী হাসান।

খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের, রেফারিদের, দর্শকদের এবং উপস্থিত সকলকে সুন্দরভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)