1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রথমবার বড় পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

প্রথমবার বড় পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

প্রথমবার বড় পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।

অভিনয়ে ১৫ বছরের ক্যারিয়ার মেহজাবীন চৌধুরীর। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। নাটক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, এমনকি ওটিটিতেও নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এতসব প্রাপ্তির পরেও অপূর্ণতা ছিল একটা জায়গায়। সিনেমায় কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে। সে অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। প্রথমবার বড় পর্দায় আসছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘‌প্রিয় মালতী’। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্লাটফর্ম চরকি। গতকাল বেলা ১১টায় এসেছে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয় প্রিয় মালতী শিগগিরই মুক্তি পাচ্ছে সিনেমা হলে। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা। বলেন, ‘‌শুরু থেকেই দর্শক আমার পাশে ছিলেন। আমি যখন নতুন, তখন থেকে এখন পর্যন্ত যত গল্প, যত চরিত্র প্রায় সবই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাদের ভালোবাসায় আমি এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শক আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।’

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতী পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশী দর্শক।

মেহজাবীন বলেন, ‘‌আন্তর্জাতিক দর্শকের প্রশংসা পেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শককে সিনেমাটি দেখানোর। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য। দেশের দর্শকের ভালো লাগলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’

প্রিয় মালতীর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষিক্ত হচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, প্রিয় মালতী যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন। নির্মাতা বলেন, ‘‌সময়টা অন্যরকম। সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমায়ও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি দর্শক সিনেমাটি দেখার পর ভাববেন এবং সবার ভালো লাগবে।’ এ বছরের এপ্রিলে সিনেমাটির ঘোষণা আসে।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)