সিটি কলেজ-ঢাকা কলেজের সংঘর্ষে আ*হত ৪
নিজস্ব প্রতিবেদক ।
সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
ঢাকা কলেজের বাস ভেঙেছেন সিটি কলেজ শিক্ষার্থীরা। এমন অভিযোগে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া এখনো চলমান। সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন। এক দল অন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেনলতে
সূত্র – বণিক বার্তা