সচিবালয়ে প্রথমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক।
ড. ইউনূসের সচিবালয়ে আগমন উপলক্ষে প্রশাসনের কেন্দ্রস্থলকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধু সচিবালয় নয়, আশপাশের এলাকাতেও কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের এই বৈঠকে অংশগ্রহণ উপলক্ষে সচিবালয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন সচিবালয়ে শুধুমাত্র উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অন্যসব যানবাহন এবং দর্শনার্থীদের প্রবেশ একদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র – ঢাকা প্রাকাশ