তুষার আহম্মেদ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফুলবাড়িয়া ইউনিয়নের তালচালা এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ তালচালা এর উদ্যোগে আরাফাত রহমান কোকো মিনি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, তালচালা এর উদ্যোগে আরাফাত রহমান কোকো মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহন করেন বন্দীভাঙ্গা একাদশ (শ্রীপুর) বনাম ফুলবাড়িয়া ফুটবল একাদশ। ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির খান। নাছির মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন,গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হযরত আলী মিলন,জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান মাস্টার, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান,কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সহ আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কিরণ মাহমুদ সহ কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত ফাইনাল ফুটবল খেলা নির্দিষ্ট সময়ে বন্দীভাঙ্গা একাদশ (শ্রীপুর) কে ১:০ গোলে হারিয়ে বিজয় লাভ করেন ফুলবাড়িয়া ফুটবল একাদশ পড়ে বিজয়ী দল হিসেবে পুরস্কার গ্রহন করেন ফুলবাড়িয়া ফুটবল একাদশ।