1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
তালার খেশরা ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ

তালার খেশরা ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

 

 

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামান এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠছে। নাম প্রকাশে না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, খেশরা ভূমি অফিসের বর্তমান নায়েব আশরাফুজ্জামান যোগদানের পর থেকে, প্রতিটি নাম জারির রিপোর্ট প্রদানের জন্য ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। অনলাইনে খাজনা দেওয়ার জন্য ৪ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা নিচ্ছে এই নায়েব। খাজনার টাকা নেওয়ার পরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে চেক দাখিলা দেন। তখন খাজনার চেক দাখিলায় টাকার পরিমাণ দুই থেকে চার শত টাকা উল্লেখ থাকে। অথচ একটি চেক দাখিলার জন্য নিচ্ছে মোটা অংকের টাকা, বাকি টাকা বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দেয় না।এই আশরাফুজ্জামান নায়েব কাওকে তোয়াক্কা করে না আদালতের তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে, দুই পক্ষের নিকট থেকে ঘুষ গ্রহন করেন। যারা পরিমানের বেশি দেন, তাদের পক্ষে আদালতে প্রতিবেদন জমা দেন।জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার মাকসুদা খানম জানান, মিউটেশন করতে,খেশরা ভূমি অফিসে তার জমির সব কাগজ নিয়ে নায়েবকে দেখায়। তিনি বলেন মিউটেশন করতে গেলে ১২ হাজার টাকা লাগবে তানা হলে হবে না তখন বাধ্য হয়ে ১২ হাজার টাকা নায়েব আশরাফুজ্জামানের হাতে দেন তিনি। কিন্তু তার মিউটেশন টি এখনো আমাকে দেয়নি। আমি দিনের পর দিন অফিসে যাচ্ছি আমাকে ঘুরাচ্ছে।একই এলাকার নূর আলী সরদার বলেন, আমার জমির খাজনা অনলাইনে আসে ৪০১ টাকা। কিন্তু নায়েব আমার কাছে চেয়েছে ৪ হাজার টাকা। ৪ হাজার টাকা না পাইলে তিনি খাজনার চেক কেটে দিবেনা। তিনিও বাধ্য হয়ে নায়েব এর ভাগনা সুরুজ এর কাছে ৪ হাজার টাকা দেন।ভূমি অফিসে তার মনোনীত পোষ্য দালাল ছাড়া তিনি কোনো কাজ করেন না বলে জানান এসব ভুক্তভোগীরা।

সরোজমিনে খেশরা ইউনিয়নের ভূমি অফিসে সাংবাদিকদের দেখে নায়েব আশরাফুলজ্জামান ব্যাস্ত হয়ে পড়েন। তিনি তখন বলেন, আমার একটা তদন্ত আছে সেখানে যেতে হবে বলে তিনি চলে যান। অফিসের সেবা গ্রহণ করতে আসা কয়েকজন বলেন, আজকে আর কোন কাজ মিটবে না আমরা দিনের পর দিন হেঁটে হেঁটে আর পারছিনা না।এ বিষয়ে পাটকেলঘাটাস্থ তালা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)