রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ৯ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত সুর ছন্দ সংগীত একাডেমীর আয়োজনে বরিশাল বেতারের শিশু শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন, কাউখালীর কৃতি সন্তান জাতীয় পুরস্কার প্রাপ্ত ও বরিশাল বেতারের শিশু শিল্পী রূপকথা, নমতা কর্মকার জ্যোতি, বরিশাল বেতারের অন্যতম শিশু শিল্পী রোদেলা কর্মকার, অন্য কর্মকার, অর্পিতা মন্ডল, অর্ণব দাস, সৃজন দাস সহ স্থানীয় অনেক গুণী শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল বেতারের অন্যতম শিল্পী বনানী হালদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, সুর ছন্দ সংগীত একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল চন্দ্র হালদার। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান উপভোগ করেন।