1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার

আল-আমিন হোসাইন পিরোজপুর প্রতিনিধি। 
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ Time View

আল-আমিন হোসাইন পিরোজপুর প্রতিনিধি

ঢাকা থেকে অপহৃত এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার  (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে   এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধাকৃত ৮ বছরের শিশুটির নাম মো: আব্দুল্লাহ আল জুবায়ের। তার পিতার নাম মো: হেলাল উদ্দিন। শিশুটি ৩০ সেপটেম্বর ঢাকার সোয়ারীঘাট এলাকা থেকে অপহৃত হয়।

মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৮  জানায়, গত শনিবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব -৮ ও র‌্যাব -২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।

 র‌্যাব- ৮ সূত্র জানায়, মোবাইল ফোনে পূর্ব পরিচয় সূত্রে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই শিশু জুবায়েরের মা শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে ঢাকার সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী হৃদয় শিশুটিকে চিপস কিনে দিতে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব -৮ আরও জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। গত শনিবার রাতে র‌্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে অপহৃত শিশু ও অপহরণকারী পিরোজপুরর মঠবাড়িয়া উজেলার আমড়াগাছিয়া গ্রামে অবস্থান করছে। ওই এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অপহৃত শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে র‌্যাব শিশুটিকে উদ্ধার করে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)