মোঃ রফিকুল ইসলামঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হওয়া মোঃ রাজিব হোসেন রাকিবের পরিবারকে নগদ অর্থ অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামি। আজ সোমবার বাদ আছর
বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নে ১নং ওয়াের্ডে মানিক কাঠি এলাকায় শহিদ মোঃ রাজিব হোসেন রাকিবের বাসায় তার পিতামোঃ জাহাঙ্গীর হোসেন হাতে অনুদানের এ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির মুহাম্মাদ আব্দুর জব্বার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন বাবর,
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও মোঃ রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারি সালাম মাঝি, রহমতপুর ইউনিয়নে জামায়াতের আমীর আছান আলী,
রহমতপুর ইউনিয়নে সেক্রটারি দেলোয়ার মাস্টার, রহমতপুর পশ্চিম অঞ্চল সেক্রটারি মাসুম বিল্লাহ, রামপট্টি ২ নং ওয়ার্ডের সেক্রেটারি রুবেল হোসাইন, দোয়ারিকা মানিককাটি ১নং ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী কর্মী মোঃ আসিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহিদ মোঃ রাজিব হোসেন রাকিব এর পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গত সোমবার ৫ আগষ্ট সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে শহিদ হন মেধাবী ছাত্র মোঃ রাজিব হোসেন রাকিব ।