দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার:
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ছারছীনার পীর সাহেব হুজুর বাংলাদেশ সময় রাত ২:১১ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন।
দেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় সাড়ে তিন হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত দুইটা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭০ এর বছর।
পীর সাহেব কেবলা দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগতে ছিলেন। প্রথমত রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা গ্রিন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র, তিন কন্যা ও অনেক নাতি নাতনি রেখে গেছেন।