1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭৯ Time View

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী একটি গাভীর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মৃত গরুটির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ই জুন শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের করিম হাওলাদারের একটি গর্ভবতী গাভীকে কিছুদিন পূর্বে কুকুরের কামড় দিলে ২৮ জুন শুক্রবার রাতে মারা যায়। তখন তিনি পশ্চিম জয়শ্রী গ্রামের আব্দুর রহিম হাওলাদার এর পুত্র, ভূলু কসাই ও তার পার্টনার আবু সাঈদ কসাইর কাছে নাম মাত্র মূল্যে গাভীর মালিকের কাছ থেকে চামড়া কিনে নিয়ে আসে।গরুর মালিক করিম হাওলাদার আরো জানান তখন কসাইরা মৃত গাভীটির দেহকে নিরাপদ স্থানে পুঁতে ফেলার কথা বলে ভ্যানে করে নিয়ে আসে।এর পর লোক মুখে শুনতে পাই ওই কসাইরা শনিবার ভোর রাতে গরুটির অংশে অংশে কেটে বিভিন্ন গরুর মাংসের দোকানে সাপ্লাই দিয়ে মোটা অংকে মাংস বিক্রি করে ফেলেছে।তখন বিষয়টি সাংবাদিক সহ উপজেলা প্রশাসনকে জানাই। মরা গরুর মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে, দুই কসাই মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদেরকে জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেমায়েত মুন্সী কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অসৎ মন-মানসিকতার ব্যবসায়ীকে আগামীকাল থেকে এ বন্দরে ব্যবসা করতে দেওয়া যাবে না।

যে সকল ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে খেলা করে তাহাদের এ বন্দরে ব্যবসা করার কোন অধিকার নাই। শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি বলেন, এ ধরনের অসৎ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)