1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাঘা উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদকের রামেক হাসপাতালে মৃত্যু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বাঘা উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদকের রামেক হাসপাতালে মৃত্যু

ব্যুরো প্রধান রাজশাহী
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬৫ Time View

ব্যুরো প্রধান রাজশাহী : রাজশাহীর বাঘায় পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই গ্রুপের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল রামেক হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছে ৫০ বছর।

বুধবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায়
তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মাথায় গুরুতর জখমের কারনে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল বাবুলের। হাসপাতালে আনার পর অস্ত্রোপচার করেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। জখমের স্থানে ইনফেকশন জনিত কারনে
তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের দিন আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এখন মরদেহের ময়নাতদন্ত করা হবে। মারামারির ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

এর আগে, গত শনিবার (২২ জুন) বাঘা উপজেলা সদরে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের ৩০ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে বাবুলের অবস্থা ছিল সঙ্কটাপন্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)