মোঃ রফিকুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা বরিশাল প্রতিনিধি. বরিশালের বাবুগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব ও ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীকে দায়িত্ব ভার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে নিয়ে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ৩ বাবুগঞ্জ ও মুলাদী সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু
উপজেলার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে উপজেলা পরিষদ হল রুমে নেতাকর্মীরা নবনির্বাচিতদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান।